14248

বুড়িচং উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (২৮ অক্টোবর) বুড়িচং উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম অসুস্থতাজনিত অনুপস্থিতিতে তার নির্দেশক্রমে অনুষ্ঠানের প্রধানবক্তা কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্যসচিব হুমায়ূন কবির মুনশী উক্ত সম্মেলনে উপস্হিত সকলের সম্মতিক্রমে মাস্টার জসিম উদ্দিন কে সভাপতি ও অধ্যাপক কামাল হোসেন কে সাধারন সম্পাদক, জামাল উদ্দিন মেম্বার ও অধ্যাপক হাবিবুর রহমান কে সহ সভাপতি করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

ads
ad

পাঠকের মতামত