13673

“রঙঘর”এ কাজ করার মাধ্যমে একঝাক তরুণ-তরুনী আজ আত্মনির্ভর, এটাই আমাদের সফলতা – মাহীর শাহরীয়ার, সি.ই.ও “রঙঘর”

“রঙঘর” একটি সনামধণ্য ইভেন্ট ম্যানেজম্যান্ট র্ফাম। ২০১১সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে সফলতার সথে। এপর্যন্ত প্রায় ৫০৭টি ইভেন্ট এর কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমান সময়ে ইভেন্ট ম্যানেজম্যান্ট ফার্মের চাহিদা ব্যাপক। মানুষ তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোর সকল দায় এই ইভেন্ট ম্যানেজম্যান্ট ফার্মগুলোকে দিয়ে দুশ্চিন্তা মুক্ত হয়ে তাদের অনুষ্ঠানটি শতভাগ উপভোগ করতে চায়। বর্তমানে ইভেন্ট ম্যানেজম্যান্ট ফার্ম হিসেবে পরিচিত একটি নাম রঙঘর। এছাড়াও এই প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য প্রামান্য চিত্র তৈরী করে। সম্প্রতী জাতীয় নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের জন্য তৈরী করা একটি প্রামান্য চিত্র ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। ফার্মটির সি.ই.ও তরুণ উদ্যোক্তা মাহীর শাহরীয়ার জানায় শুরু থেকে এখন পর্যন্ত তার পথচলার কথা জানাচ্ছে তৌহিদ খন্দকার তপু।

কিভাবে এই পেশায় আসলেন ?

ads

ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম   সিনেমা বানানোর। কিন্তু এই স্বপ্ন অসম্পূর্ন রয়ে গেছে। কুমিল্লা জিলা স্কুল থেকে এস. এস. সি, কুমিল্লা ভিক্টোরীয়া কলেজ থেকে এইচ. এস. সি শেষে ২০১১সালে  ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে মিডিয়া কমিউনিকেশন নিয়ে স্নাতক ডিগ্রী অর্জনের সময় উদ্যোক্তা হওয়ার পথে যাত্রা শুরু করি। বিভিন্ন মহলের অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে রঙঘর প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেই। একটি চাকরি করলেও জীবনের গুরুত্বপূর্ন সময়টি রঙঘরের জন্য বিনিয়োগ করেছি।

রঙঘর সম্পর্কে কিছু কথা

ads

আমি কর্পোরেট সেটআপে ব্যবসা চালানো পছন্দ করি। ব্যবসায়ের সফল হওয়া তখনই সম্ভব যখন কোন সংস্থার রক্ষণাবেক্ষণ এবং সকল কাজে  শ্রেণিবদ্ধতা ঘটে। আমি বিশ্বাস করি যে, অভিজ্ঞতা, সংস্থা এবং তহবিলের সংমিশ্রণটি দীর্ঘ সময়ের জন্য বজায় রাখতে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার প্রয়োজন। কোনও ইভেন্ট শুরু করার আগে আমি কর্মীদের সাথে বসে প্রত্যেককে পরিকল্পনা সম্পর্কে পরিস্কার করে বুঝিয়ে দেই। তাই প্রত্যেকেই কাজটুকু ঠিক ভাবে করে। প্রতিটি কাজই কঠোর পরিশ্রমের কাজ। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রম, সৃজনশীল এবং কাজের প্রতি পতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক হলে সকল কাজেই সফল হওয়া সম্ভব। আমি আমার সাথে কাজ করতে পারে সেই সমস্ত ব্যক্তিদের ই নিয়োগ দেই। যাতে ইভেন্টগুলিতে তারা একতাবদ্ধ হিসেবে কাজ করে। নিখুঁত দক্ষতার সাথে যথাসময়ে ইভেন্টটি সাজিয়ে ক্লাইন্টদের সন্তুষ্ট করার চেষ্টা করি। আমাদের বিভিন্ন ধরণের থিম রয়েছে এবং ক্লায়েন্টদের ইচ্ছাকে সর্বাধিক গুরুত্ব দেই।

ইভেন্ট ম্যানেজম্যান্ট এর মার্কেটটি এখনও পুরোপুরি ভাবে বিকাশ লাভ করতে পারে নি। বাজারে অনেকগুলি ফার্ম রয়েছে। তাদের একটি বড় অংশ ক্রমাগত কাজের মান ধরে রাখতে ব্যার্থ। রঙঘর  গ্রাহককে সন্তুষ্ট করার জন্য এবং রঙঘরের প্রতি তাদের বিশ্বাস ধরে রাখতে সার্বাত্মক চেষ্টা করে।

আমি মনে কারি, যে কেউ যদি হৃদয় থেকে এই বিশ্বাস রাখতে পারে যে সে তা করতে পারে তবে সব তার পক্ষে কাজটি করা সম্ভব। কাজের দক্ষতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে।

ad

পাঠকের মতামত