মুরাদনগরে অনুদানের চেক পেল ১৭ স্বেচ্ছাসেবী সংগঠন
আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত সমাজ সেবা অধিদপ্তরাধীন নিবন্ধনকৃত ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫ লাখ ৯৬ হাজার টাকার অনুদানের চেক আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, আবুল কালাম আজাদ, কাজী আবুল খায়ের, আব্দুল লতিফ সরকার, একেএম সফিকুল ইসলাম, আব্দুস ছামাদ মাঝি, শাহজাহান বিএসসি, কাইয়ুম ভুইয়া, নজরুল ইসলাম ও আবুল হাসেম প্রমুখ।










