কুমিল্লা দঃ জেলা আওয়ামী যুবলীগের দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা দঃ জেলা যুবলীগ কতৃর্ক আয়োজিত বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর রামঘাঠস্থ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কুমিল্লা দঃ জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন।
জেলা যুবলীগ নেতা আবদুস সোবহান খন্দকার সেলিম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দত্ত, যুগ্ন সাধারন সম্পাদক এম. এ. করিম, দপ্তর সম্পাদক ফরহাদুল মিজান, সাংস্কৃতিক সম্পাদক আশিকুন্নবি, বাপ্পি, উপদপ্তর সম্পাদক শহীদুল ইসলাম ও জেলা যুবলীগ নেতা শাহজাহান মজুমদার, যুবলীগ নেতা বঙ্গবাসী আবাদ, দিদারুল হক, সাইফুর রহমান রানা, এনামুল হক মিঠু, হাবিবুর রহমান হাবিব, ওমর ফারুখ মির্জা, আকবন হোসেন, সুমীর বড়ুয়া তপু, মাইনুল হাসান, মাহাবুবুর রহমান, খোরশেদ আলম বাকী, এহসানুল হক তপু, নিজাম উদ্দিন আপেল, আবু সাদাত সায়েম প্রমুখ৷










