13168

ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: আব্দুল মতিন খসরু 

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডবোকেট আব্দুল মতিন খসরু বলেছেন যে দলে ত্যাগী পরিশ্রমী নেতা কর্মীদের কে যথাযথ ভাবে করা হবে। অনুপ্রবেশ কারী হাইব্রিড, মাদক সেবন কারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দলকে কর্মীরা সুশৃঙ্খল ভাবে চালাতে হবে, রাজনীতি করতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ লেলিন পিপু এবং অনুষ্ঠান পরিচালনা করেন যৌথ ভাবে উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন ও উপজেলা যুবলীগ নেতা মোঃ দুলাল হোসেন মাষ্টার।

ads

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, কুমিল্লা মহানগরীর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইন জীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, সহ-সভাপতি ডা. মোঃ আবু মুছা ভূইয়া।

ads

আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান ।

আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা ইসাক মেম্বার, মাজেদুল হক মেম্বার, আব্দুল জলিল, বাকশীমুল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারী মোঃ মানিক হোসেন, মোঃ শাহ আলম, পারভেজ খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নাদেরা পারভীন আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক সুমন ভূইয়া, উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক হাসান আহাম্মদ সুমন, নেতা সাহাব উদ্দিন সোহাগ, আতিক, স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সদস্য মোঃ জাকির হোসেন ২, মোঃ জসিম উদ্দিন, মিজানুর রহমান, সোহেল রানা, গোলাম জিলানী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোঃ ফারুক খান মেম্বার, রিপন খান, মিজানুর রহমান খান, বাকশীমুল ইউনিয়ন যুবলীগ এর সভাপতি জিয়ার রহমান খান হিমেল, প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ নেয়ামাতুল হোসেন জাকির, সাবেক ছাত্র লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী, নেতা জয়দল হোসেন জাহিদ প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত