13161

রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের উদ্যোগে শিক্ষা সহায়তা প্রদান

মোঃ সফিউল আলম: রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের উদ্যোগে পাবলিক টয়লেট স্থাপন ও অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল কাইয়ুম ভূইয়া সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান শাহজালাল মজুমদার৷

ads

বিশেষ অতিথি ছিলেন রোটারী ৩২৮২ এর সাবেক সহকারী গভর্নর রোটারিয়ান আনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সহকারী গর্ভনর বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান নন্দন চৌধুরী, রোটারী ক্লাব অব চৌদ্দগ্রামের আইপিপি বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান কনক চৌধুরী, সেক্রটারী রোটারিয়ান অরজুন চন্দ্র পাল, প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান আলী আহমেদ, কো-চেয়ারম্যান রোটারিয়ান জসিম উদ্দিন, ডাইরেক্টর রোটারিয়ান বিপ্লব চৌধুরী, বুলেটিন এডিটর রোটারিয়ান সাংবাদিক আবুল বাশার রানা, সদস্য আরিফুর রহমান মন্জু, রোটারিয়ান কাজী আলমগীর, রোটারিয়ান জামশেদ আলম প্রমুখ।

চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর পদুয়া বাজারে পাবলিক টয়লেট স্থাপন ও ৪ জন অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

ads
ad

পাঠকের মতামত