কুমিল্লা ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর নির্দেশনায় কুমিল্লা জেলাপ্রশাসনের তত্ত্বাবধানে সোমবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে সদরের শাসনগাছা এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়াও শহরের দুটি স্থানে টিসিবির ট্রাকসেল মনিটরিং করা হয়। অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ, জেলা পুলিশের একটি টিম এবং বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।










