র্যাব-১১ এর অভিযানে বিশ্বরোডে ইয়াবাসহ গ্রেফতার ২
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ বিকাল বেলায় কুমিল্লা জেলার কোতয়ালি থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,৯৫৫ (এক হাজার নয়শত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উজানী জোড়া গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে শাহজাহান (৫০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উজানী জোড়া গ্রামের শাহজাহানের স্ত্রী রুমা (৩৯)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে অভিনব কৌশলে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










