কুমিল্লায় স্বর্ণের গহনার মান যাচাইয়ে চালু হল ‘হলমার্ক’
মাইনুল হক: কুমিল্লা নগরীর ছাতিপট্টি এমডি কমপ্লেক্সে কুমিল্লা গোল্ড টেস্টিং ল্যাবে মিলবে হলমার্ক। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ল্যাবটির উদ্বোধন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খাঁন৷
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা এ কে এম শামছুল রহমান (প্রিন্স বাবু), রেইসকোর্স ইষ্টার্ণ ইয়াকুব প্লাজার সভাপতি আলহাজ্ব নুরে আলম ভূঁইয়া, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল, কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আরিফ জামান, কুমিল্লা জেলা জুয়েলারি সমিতির সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য হান্নানুর রহমান বেলাল, কুমিল্লা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান বেলাল, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন আহমেদ, যুবলীগ নেতা এইচ এন আশিকুর রহমান আশিক, আরাফাত হোসেন, রফিক মজুমদার, জয়নাল আবেদীন, আতিকুর রহমান আতিক প্রমুখ।

জুয়েলারি সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খাঁন বলেন, হলমার্ক মেশিন এখন সময়ের দাবি। কুমিল্লায় হলমার্ক মেশিন স্থাপনের ফলে এখন সাধারণ মানুষ স্বর্ণালঙ্কার কেনার পর যাচাই করতে পারবেন। এতে জনসাধারণ আর প্রতারিত হবেন না। এর সাহায্যে কত ক্যারেটের স্বর্ণ পেয়েছেন তা নিশ্চিত হতে পারবেন। গোল্ড টেস্টিং রিপোর্ট ক্রেতাদের জন্য সহায়ক হবে।
প্রতিষ্ঠানের মালিক মাঈন উদ্দিন পারভেজ চেতনায় একাত্তর নিউজকে জানান, স্বর্ণের গুণগতমান নিশ্চিত হতে বিশ্বজুড়ে হলমার্ক স্বীকৃত। এমআরআই মেশিনের মতো গোল্ড স্ক্যান করে, এসিড টেস্ট করে, ম্যানুয়াল চেক করে আমরা স্বর্ণালংকারের ওপর স্টাম্পিং করে দেব। এর জন্য নামমাত্র ফি দিতে হবে আগ্রহী ব্যক্তি বা জুয়েলার্সকে।
তিনি জানান, হলমার্ক চিহ্নযুক্ত অলংকারে স্টাম্পিং করা থাকবে কত ক্যারেট, প্রস্তুতকারক কারা, জুয়েলার্সের নাম ইত্যাদি।










