লালমাইয়ে রাইজিং স্টার্স ক্রিকেট ক্লাবের উদ্বোধন
লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার নুরপুরে মাদককে না বলুন সুন্দর ভাবে জীবন গড়ুন এই স্লোগানকে সামনে নিয়ে রাইজিং স্টার্স ক্রিকেট ক্লাবের উদ্বোধন ও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নুরপুর বাজার জহর ম্যানসনের হল রুমে মাদক বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার ।
রাইজিং ষ্টার্স এর প্রতিষ্ঠাতা জাবেদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, কাতার প্রবাসী আনোয়ার হোসেন সুমন প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, তথ্য প্রযুক্তি ও মোবাইল ফোনের বাজে দিক পরিহার করতে হবে। এ ব্যাপারে অভিভাবকদের অগ্রণী ভূমিকা রয়েছে। মাদক নির্মূল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।










