চান্দিনা উপজেলার সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনু আর নেই
নিজস্ব প্রতিবেদক: চান্দিনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও মাইজখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম (মনু) আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার সময় মেহের গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর৷ মৃত্যুকালেে তিনি ছেলেমেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷
মরহুমের জানাজার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় বদরপুর মবিনিয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ads










