বিস্ফোরণে নিহত ২জন মডেল গ্রুপের, সকলের জন্য অনুদান ঘোষণা
নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের মুয়াজ্জিন, স্কুল ছাত্র সহ মৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ও দগ্ধ প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দিয়েছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান। তিনি নিহত ও দগ্ধদের পরিবারের লোকজনদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এ এলাকাতেই আমার কারখানা। তাছাড়া আমি এ এলাকার ছেলে। সে কারণেই আমার দায়বদ্ধতা রয়েছে। যারা মারা গেছেন তাদের মধ্যে আমাদের কারখানার স্যাম্পল বিভাগের দুইজন স্টাফ রয়েছে। আমরা মর্মাহত।