কুমিল্লার সদর দক্ষিণে গৃহবধু ধর্ষনের মামলায় ধর্ষক মাইকেল জেলহাজতে
সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণে ৫ মাসের অন্ত:সত্তা গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মাইকেলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সে ভারত সীমান্তবর্তী পূর্বাঞ্চল এলাকার ধর্ষণ, মাদক, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের মূলহোতা বলে জানা যায়। ধর্ষক ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবরে এলাকাবাসির মাঝে স্বস্তি ফিরেছে।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একবালিয়া গ্রামে অন্ত:সত্তা এক গৃহবধূকে ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল কৌশলে নিজ গৃহে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে হাত-পা বেঁধে নির্যাতন এবং ধর্ষণ করে। এ সময় ধর্ষকের হাত থেকে রক্ষা পেতে অন্ত:সত্তা ওই গৃহবধূ চেষ্টা করলেও শারিরিক অক্ষমতার কারণে তা সম্ভব হয়নি। পরে ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক ইমাম হোসেন পালিয়ে যায়। ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে ধর্ষিতার মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই আসামীকে গ্রেফতার করে। পরে ঘটনাস্থল পরিদর্শন এবং স্বাক্ষীদের দেয়া তথ্যের ভিত্তিতে (৩ সেপ্টেম্বর) থানায় মামলা রেকর্ড করে। ধর্ষক ইমাম হোসেন ইমন ওরফে মাইকেল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পূর্বাঞ্চল এলাকার ধর্ষণ, মাদক, ডাকাতি, ছিনতাই, অস্ত্
মাইকেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবরে স্বস্তি ফিরেছে এলাকাবাসির মাঝে। গ্রেফতারকৃত ধর্ষকের দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, আদালতের মাধ্যমে ধর্ষককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।










