বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সদর দক্ষিণ উপজেলায় বৃক্ষরোপণ
লালমাই প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা (দঃ) জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যােগে সোমবার (১৭ আগস্ট) বিকালে সদর দক্ষিণ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক যোবেদা খাতুন পারুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোহিনূর বেগম, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার বিউটি, সদর দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, মোহছনা বেগম সহ অন্যান্যরা আলোচনা করেন।
ads










