11407

বৈশ্বিক মহামারির ত্রাণ নিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস বৈশ্বিক মহামারির প্রভাব সামাল দিতে আমেরিকার নাগরিকদের সহায়তায় অতিরিক্ত অর্থনৈতিক ত্রাণের জন্য একটি নির্বাহী আদেশ এবং স্মারকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার জারি করা নির্দেশাবলীর মধ্যে প্রতি সপ্তাহে ৪শ ডলার পর্যন্ত বেকারত্ব ভাতা দেয়া সংশ্লিষ্ট একটি রাষ্ট্রপতির স্মারক অন্তর্ভুক্ত আছে। উল্লেখ্য, গতমাসের শেষে সাপ্তাহিক ৬শ ডলারের অনুরূপ একটি সাপ্তাহিক ভাতা কর্মসূচির সমাপ্তি ঘটে।

ads

অন্যান্য স্মারকের মাধ্যমে কিছু সুনির্দিষ্ট বেতন কর সংগ্রহের দায়বদ্ধতা এবং শিক্ষার্থী ঋণ পরিশোধ পিছিয়ে দেয়া হয়েছে।

নিউ জার্সি অঙ্গরাজ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ডেমোক্রেট দলীয় সদস্যদের বিরুদ্ধে ত্রাণ তৎপরতা “জিম্মি” করা অব্যাহত রাখার অভিযোগ আনেন।

ads
ad

পাঠকের মতামত