চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি: “চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন” এর ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকালে হোটেল হাইওয়ে ইনের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার।
চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েনের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস টিভির চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি কামাল হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি মাই টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনন্দ টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মিজানুর রহমান মিনু, নির্বাহী সদস্য বিজয় টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ মনির উল্লাহ, জয়যাত্রা টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন, কুমিল্লা টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি আনিসুর রহমান, বি.বাংলা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এম এ হাসান, এসটিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি সফিউল আলম রানাসহ আরও অনেকে।











