11014

কুমেক হাসপাতালে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান নাভানা গ্রুপের

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত দুই মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে প্রায় ৩শ জনের।করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে এমন মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হচ্ছে হাসপাতালের পরিবেশ।

গত ৩ জুন এ হাসপাতালে ১০টি আইসিইউ নিয়ে যাত্রা শুরু করে কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিট। রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ছিল হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা।কুমিল্লার এসব রোগীদের জন্য মানবিক সহায়তা চেয়ে বিষয়টি উপস্থাপন করে কুমিল্লা চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদুর রহমান নাভানা গ্রুপের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরফাদুর রহমান এর নিকট। এরপরই তিনি এ হাসপাতালের জন্য যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদান করেন।

ads

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ১১টার সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহারের হাতে তুলে দেন নাভানা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক আফজল ইবনে নাজিম।

এসময় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান ও চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত