এমপি বাহারের উদ্যোগে কুমেকে হাই ফ্লু ন্যাসাল ক্যানুলা ও মাক্স প্রদান
ডেস্ক নিউজ: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসাধীন কোভিড ১৯ আক্রান্ত রোগীদের উন্নততর চিকিৎসা সেবা প্রদানের জন্য আজ সংযুক্ত হলো আরো তিনটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও ১০০ টি এন ৯৫ মাস্ক ।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র উদ্যোগে ইসপাহানী, স্টার গ্রুপ এবং নূর মহল গ্রুপের সৌজন্যে আজ হাসপাতাল কতৃপক্ষের নিকট উল্লেখিত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করলো বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। হস্তান্তরের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
ads









