বরুড়া প্রতিনিধি: শনিবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত শ্বাস কষ্ট রোগীর জন্য ১০ সিটের সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করেন কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেবুতি রাস্ট্রের অনারী কনসালটেন্ট এফ বি সি আই পরিচালক মোঃ আবদুল হক, সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ জামিল ছিদ্দিকি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিত বড়ুয়া, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জালাল উদ্দীন, চট্টগ্রামস্হ বরুড়া জনকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহানুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্টাইজার ও ঢাকাস্হ বরুড়া ছাত্র কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিমন,
ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সহসভাপতি মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নুরু উদ্দিন স্বপন, মোঃ মনির হোসেন, জন কল্যাণ সমিতির দায়িত্বশীল খায়রুল এনাম ইয়াকুব, নুরুল আলম, আবুল কাশেম, ডাঃ ইকবাল হোসেন, ওবায়েদ ও হসপিটালের ডাক্তারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াার সাংবাদিকবৃন্দ৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ ভাস্কর কিশোর মহলানবিশ।
উল্লেখ্য বরুড়া ফাউন্ডেশন ও জনকল্যাণ সমিতি যৌথ অর্থায়নে এ কাজ করা হয়। জন কল্যাণের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ দুইটি চেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর কাছে এক মাস পুর্বে হস্তান্তর করেন। ইউএনও এটিকে সমন্বয় করে কাজ করে বাস্তব রুপ দেন।
এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল বলেন, বরুড়ার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করব, পানি নিষ্কাশনের জন্য সকল খাল পুনঃ খনন এবং লেখা পড়ার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কার্জন খালের পানি এনে অন্যান্য খালে রেখে কৃষি বিপ্লব ঘটাব।






