আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ’র দাফন সম্পন্ন
সদর প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহনেওয়াজ’র জানাজার নামাজ সকাল ১১টায় বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজ হসপিটাল মাঠে অনুষ্ঠিত হয়৷ মরহুমের জানাজার নামাজে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন৷
জানাজার নামাজে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য
ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র পক্ষে মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

জানাযার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল বাশার, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক হাবিবুছ সায়েরীন সায়ের, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য হান্নানুর রহমান বেলাল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল ও মোঃ আবদুল কাদের, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মীর মোতালেব লিটন, ৫নং পাঁচথুবী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান রাফি মজুমদার রাজু, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ অন্যান্য নেতৃবৃন্দ৷
জানাজার নামাজ শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷
পরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়ার পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়৷









