জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ’র ইন্তেকাল
মাইনুল হক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহনেওয়াজ আজ শনিবার (২৫ জুলাই) বিকাল ৪ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)৷
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
ads
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার তার মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন৷
ads









