10611

কুমিল্লার রেলষ্টেশন এলাকায় র‌্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা ও ২ বোতল হুইস্কিসহ আটক ১

প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই ২০২০ ইং তারিখ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন রেলষ্টেশন এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চটের বস্তায় করে গাঁজা পরিবহন করার সময় এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার বাড়েল্লা গ্রামের মোঃ রুছু মিয়ার ছেলে মোঃ আবুল খায়ের (৩৫)। এসময়ে বর্ণিত চটের বস্তা তল্লাশী করে ১২ কেজি গাঁজা ও ০২ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ads

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

ads
ad

পাঠকের মতামত