10551

করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিলেন অরফানুল হক রিফাত

মাইনুল হক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংকটকালীন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ফুটবল খেলোয়াড়দের মাঝে সহায়তা দেয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ক্রীড়া সংস্থার হলরুমে এ সহায়তা দেয়া হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুমিল্লা জেলা ফুটবল দলের খেলোয়াড়দের আর্থিক সহায়তার (চেক) প্রদান করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত৷

ads

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদল খন্দকার, সাধারন সম্পাদক আদর্শ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ মামুনুর রশিদ, জেলা ফুটবল কোচ মাসুদ আলম জাহাঙ্গীর, জামাল হোসেন ও জেলা ক্রিকেট কোচ মোঃ সারোয়ার জাহান প্রমুখ।

ad

পাঠকের মতামত