10472

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান। এ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় বৃহবৃহস্পতিবার বিকেলে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আ ক ম আব্দুল আজিজ সিহানুক’র নির্দেশে,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের কর্মীবান্ধব ছাত্রনেতা মোঃ মাসুদ খান এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আ ক ম আব্দুল আজিজ সিহানুক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী তিন মাস মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে আমরা বৃক্ষরোপন কর্মসূচি করছি । বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা খরা, ঝড় টর্নেডো, জলোচ্ছাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথা প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পাদক হচ্ছ বৃক্ষ। পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে উঁচু নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ।

ads

বৃক্ষরোপণ কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হিসেবে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা রাখবে বলেন জানান।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ খান জানান, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান এই দুর্যোগ ক্রান্তিলগ্নে আমরা শুধু বৃক্ষরোপণ নয়, আমরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা করোনা পরিস্থিতির শুরু থেকে বিভিন্ন কর্মসূচি করেছি। আমরা বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা ছাত্রলীগের কর্মীরা মাঠে থেকে করোনা মোকাবেলা করতে পারবো। ৭১ এ স্বাধিনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন এই বাংলার বুকে স্বাধীনতার লাল সবুজ পতাকা অর্জিত হয়েছে, ঠিক তেমনি বর্তমানে আমরা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা যুদ্ধে জয়লাভ করবো সাথে ছিলো ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ কর্মী মেহেদী, সোহাগ,মোহন,নয়ন প্রমুখ।
সিহানুক ভাইয়ের নেতৃত্বে সবসময় দেশের কল্যাণে সকল কর্মসুচী পালন করে যাবে।

ads
ad

পাঠকের মতামত