মুজিববর্ষে কুমিল্লায় ৭ লক্ষ গাছের চারা রোপণ করা হবে: এমপি বাহার
মাইনুল হক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপনের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ এর আয়োজনে “বৃক্ষরোপণ কর্মসূচি” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স এর সামনে ফলজ বৃক্ষ আম গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা জেলার সুযোগ্য জেলাপ্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, কুমিল্লা সিটি কর্পোরেশন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাদিয়া নাসরিন, কুমিল্লা মহানগর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী টিপু ও কুমিল্লা ফরেস্ট অফিসের কর্মকর্তাবৃন্দ সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ৷
এমপি বাহার জানান, মুজিববর্ষে কুমিল্লায় ৭ লক্ষ গাছের চারা রোপন করা হবে৷।











