10344

বরুড়ার হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কারী আব্দুর রহমান হুজুর আর নেই

বরুড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বরুড়া দারুল উলূম মাদ্রাসার প্রবীন ওস্তাদ, হুরুয়া ইবরাহীমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাজার হাজার আলেম সৃষ্টিকারী বিশিষ্ট আলেমেদ্বীন, এশিয়া উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, ক্বারীউল ক্বোররা, ব্রাহ্মণবাড়ীয়ার কৃতিসন্তান আল্লামা ফখরে বাঙ্গাল রহঃ এর সম্মানিত শশুর, উজানীর ক্বারী ইব্রাহিম সাহেব (র.) এর হাতেগড়া এক উজ্জ্বল নক্ষত্র,
কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া দারুল উলূম মাদরাসার প্রবীন ওস্তাদ, যিনি ৭৮ বৎসর শিক্ষকতায় নিয়োজিত ছিলেন, বরুড়া পৌরসভাধীন হুরুয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কারী আব্দুর রহমান হুজুর আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাদ যোহর দুপুর ২টায় বরুড়ার আল-জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

ads
ad

পাঠকের মতামত