কুমেকে প্লাজমা থেরাপি ও ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি বাহার
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১১ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাজমা থেরাপি ও প্লাজমা ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
এ সময় ভিডিও লিংকে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ, কুমিল্লা জেলা পুলিশ সুপার কুমিল্লা সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ads
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম প্লাজমা ডোনার করোনা জয়ী কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এড. মো: আমিনুল ইসলাম টুটুল৷
ads









