আমড়াতলীর ভূবনঘর চৌমুহনীতে আবিরা ক্যাফে কর্ণার ও আয়াত ফ্যাশন ওয়ার্ল্ডের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের ভূবনঘর চৌমুহনী সংলগ্নে আবিরা ক্যাফে কর্ণার ও আয়াত ফ্যাশন ওয়ার্ল্ডের শুভ উদ্বোধন হয়েছে৷ আজ শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন৷

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য নাজমুল ইসলাম শাওন, আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ, আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান হাসু, কুমিল্লা মহানগর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক চৌধুরী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে আবিরা ক্যাফে কর্ণার ও আয়াত ফ্যাশন ওয়ার্ল্ড এর প্রোপাইটর মোঃ আশিকুর রহমান রনি বলেন,
মহামারি করোনা ভাইরাসের কারনে অনেকটা ছোট করেই উদ্বোধনী অনুষ্ঠানটি করা হয়েছে৷ যার কারনে প্রিয় ও সম্মানিত অনেককেই দাওয়াত দিতে পারেনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।









