এ পর্যন্ত ২৬০টি লাশের দাফন ও সৎকার করল আল রশীদ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক: বুধবার (৭ জুলাই) কুমিল্লা সদর দক্ষিন উপজেলার সৌদি প্রবাসী মোঃ ফারুক আহমদ লিটনের (৪৭) মরদেহ ঢাকার ইউনিভার্সেল হাসপাতাল থেকে গ্রহন করে নিজ গ্রামে দাফনের ব্যবস্থাসহ ৬ জনের মৃতদেহ দাফনের কাজ সম্পন্ন করেন স্বেচ্চাসেবী সংগঠন আল রশীদ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ।
মহামারির এই দুঃসময়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে স্বজন হারানো পরিবার গুলোর পাশে দাঁড়ানো, আক্রান্ত মৃতদেহের পরিবহন, দাফন, কাফনের দায়িত্ব নিয়ে স্বজনদেরকে সহযোগিতা করে, সামাজিক, নৈতিক ও ধর্মীয় দায়িত্ব দিনরাত ২৪ঘন্টা নির্ভয়ে পালন করছে হাব সভাপতি ও আল রশিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাদাত হোসেন তসলিমের আল রশীদ ফাউন্ডেশনের ৩০জন স্বেচ্ছাসেবক। মহান আল্লাহ সকল স্বেচ্ছাসেবককে সুস্হ্য ও নিরাপদে রাখুন।
এ পর্যন্ত ২৬০টি লাশের দাফন ও সৎকার করেন আল রশীদ ফাউন্ডেশনের স্বেচ্চাসেবকগণ।









