9629

কালো টাকা সাদা করা বাংলাদেশের প্রেক্ষাপটে দোষের কিছু নয়

এড. আনিসুর রহমান মিঠু: কালো টাকা সাদা করা নিয়ে রাজনীতি চলছে অনেক বছর। যে যখন বিরোধী দলে থাকে তখনই কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধে হায় হায় গেলো গেলো রব তুলে মাতম করতে থাকে !!

বাংলাদেশে কালো টাকা সাদা করার কোন বিকল্প নেই । কালো টাকা সাদা করার সুযোগ না দিলে এই টাকার মালিকরা কি টাকা গুলো পুড়িয়ে ফেলবে ?

ads

টাকার মালিকরা টাকা রক্ষা করার জন্য প্রয়োজনে হুন্ডি করে মালয়েশিয়া নিয়ে যাবে। সে দেশে কালো টাকা নিয়ে বৈধ ভাবে সেকেন্ড হোম করা যায়৷

টাকা কালোই হউক বা সাদা, সেটা দেশের বাইরে চলে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের বহু দেশ কালো টাকার অবাধ প্রবেশের সুযোগ করে রেখেছে !!

ads

প্রশ্ন হচ্ছে কালো টাকা কি? টাকা কিভাবে কালো হয়?

আমজনতা কালো টাকা বলতে মাদক ব্যাবসার টাকা এবং নেতাদের ঘুষ খাওয়া টাকাকেই বুঝে। কিন্তু বৈধ টাকাও আইনের মারপ্যাঁচে কালো টাকা হয়ে যায় !

যেমন: কোন এক ঠিকাদারের লাইসেন্স দিয়ে আপনি কাজ করলেন, সে কাজের ভ্যাট টেক্স দিয়েই বিল করা হয়েছে৷ কিন্তু এই টাকা লাইসেন্সের মালিকের জন্য সাদা হয়ে গেল৷ কিন্তু আপনি বৈধ ব্যবসা করে কালো টাকার মালিক হলেন!

জমির দালালী করে রোজগার করে আয় করা টাকা কালো টাকা, উকিল সাহেব আয়কৃত টাকার ট্যাক্স না দিলে সে টাকা কালো টাকা।

কেউ যদি বাড়ি ভাড়া পায়, কিন্তু সে টাকার ট্যাক্স না দেয় তবে তা কালো টাকা। বাস টাক মালিক আয়কৃত টাকার ট্যাক্স না দিলে সে টাকা কালো টাকা।

মাদক, চোরাচালান, তদবির, ঠিকাদারি কাজের কমিশন, নিয়োগ বানিজ্য, বদলী বানিজ্য, ঘুষ খেয়ে আয় করা টাকা কালো টাকা।

এ সকল টাকার সংখ্যা আমার ধারনা সাদা টাকার চাইতেও অনেক বেশী। এগুলো সাদা করার চিন্তায় অনেকেরই ঘুম হারাম হয়ে থাকে। এরা তখন প্রায়ই দুবাই যায়, মালয়েশিয়া যায় !!

আমার দেশ এমনিতেই গরীব, এই দেশে যেহেতু কালো টাকার মালিক গ্রেফতারও হবেনা৷ এদের বিচারও হবেনা৷ শুধু শুধু টাকা গুলো বিদেশে পাচার হতে দিয়ে লাভ কি ?

বরং কিছু ট্যাক্স দিয়ে তারাও শান্তিতে ঘুমাক, সরকার ট্যাক্স পাক, টাকাও দেশে থাকুক। কালো টাকা সাদা হলে, এক ঢিলে তিন পাখি শিকার হয়।

কালো টাকা দিয়ে গড়ে উঠুক শিল্প কারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, রিসোর্ট, পার্ক, ফাইভ স্টার হোটেল ইত্যাদি। অন্তত গরীবের কর্মসংস্থানতো হবে।

কালো টাকা ব্যবহৃত হউক জনকল্যাণে৷

ad

পাঠকের মতামত