কুমিল্লা আইনজীবী সমিতিতে ওয়াইফাই সেবা কার্যক্রমের উদ্বোধন
মাইনুল হক: কুমিল্লার কৃতি সন্তান বিচারপতি মামনুন রহমান এর আর্থিক সহযোগিতায় কুমিল্লা আইনজীবী সমিতিতে কেন্দ্রীয় ওয়াইফাই (wi- fi) সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল্লাহ।

ads
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মুমিন ফেরদৌস৷
অনুষ্ঠানে আলোচনা করেন, কুমিল্লা বারের পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, প্রবীণ আইনজীবী এড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু, এড. কাইমুল হক রিংকু, এড. তাইফুর আলম প্রমুখ৷
ads

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট সামছুর রহমান ফারুক।











