9429

কুমিল্লা ১০ বিজিবি’র অভিযানে আসামীসহ মাদকদ্রব্য আটক

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ০১ আসামীকে আটক করে ব্যাটালিয়ন ১০ বিজিবি। আজ বৃহস্পতিবার(৪ জুন) দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ আসামীকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর এক প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী এসব তথ্য জানান

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ যশপুর বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ২০৯০ হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “পাহাড়পুর (মৈশান বাড়ী)” নামক স্থান হতে ১৪০ বোতল ফেন্সিডিলসহ (৫৬,০০০/-) ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা-মৃত ফজলে রহমান, গ্রাম-বাড়াইপুর, পোষ্ট-বালুর চর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা’কে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩১ বোতল ফেন্সিডিল (৫২,৪০০/-) এবং ৪৫ কেজি গাঁজা (১,৫৭,৫০০/-) মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২,৬৫,৯০০/- (দুই লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

ads

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্যয় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধ্রুত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ads
ad

পাঠকের মতামত