9120

কুমিল্লা মহানগরীর হাউজিং এস্টেটে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার’র নির্দেশে কুমিল্লা মহানগরীর ১৮নং ওয়ার্ড হাউজিং এস্টেট ৩নং সেকশন বকসি জামে মসজিদ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে ৪টায় কর্মহীন নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন কুমিল্লাা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷

এসময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর
ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শওকত আকবর, হাউজিং এস্টেট ৩নং সেকশন বকসি জামে মসজিদ কমিটির উপদেষ্টা মোঃ কুতুবউদ্দিন বকসি, মোঃ জালাল উদ্দিন বকসি, হাউজিং এস্টেট ৩নং সেকশন বকসি জামে মসজিদ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মমিন, সাধারণ সম্পাদক জমিরুল হক জামাল, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শাহাজাদা জিসান, অর্থ-সম্পাদক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোঃ মোহন ও মোঃ ইমতিয়াজ প্রমূখ৷

ads
ad

পাঠকের মতামত