9108

কুমিল্লা বধূয়া কমিউনিটি সেন্টারের মালিক ফাহিম আহমেদ’র মা না ফেরার দেশে

মাইনুল হক: কুমিল্লা মহানগরের বধূয়া কমিউনিটি সেন্টার ও ফুড ভিলেজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ফাহিম আহাম্মেদ ও ফুয়াদ আহাম্মেদের আম্মা ফাতেমা মালেক সোমবার (১৮ মে) রাত ৯:১৫ মিনিটের সময় কুমিল্লা জিলা স্কুল সংলগ্ন সমতট ল্যাগাসীর বাসভবনে ইন্তেকাল করিয়াছেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর৷ তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন৷

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় কুমিল্লা জিলা স্কুল মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে৷ জানাজা শেষে কুমিল্লা টমছমব্রিজ গোরস্থানে দাফন করা হবে৷

ads
ad

পাঠকের মতামত