9123

এমপি বাহারের জন্মদিনে কোটবাড়ির বিভিন্ন মসজিদে দোয়া ও মাহফিল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের জন্মদিন উপলক্ষে কুমিল্লা মহানগরের ২৪নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ এর উদ্যোগে কোটবাড়ির বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ কোটবাড়ীর কয়েকটি মসজিদে মাদ্রাসার কিছু হাফেজ শিক্ষার্থী, ইমাম ও শিক্ষকদের নিয়ে সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও নারী নেত্রী তাহসিন বাহার সূচনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন৷

ads
ad

পাঠকের মতামত