8904

সদর দ‌ক্ষিণে ৬ প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

সদর দক্ষিণ প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সা‌র্বিক নি‌র্দেশনায় এবং কু‌মিল্লা জেলা ম্যা‌জি‌স্ট্রে‌টের তত্ত্বাবধা‌নে সদর দ‌ক্ষি‌ণের উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মিয়া মোহাম্মদ কেয়ামউ‌দ্দিন এবং কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের যৌথ প‌রিচালনায় রমজানের ১৫তম দি‌নে নিত্যপ‌ণ্যের দাম স্বাভা‌বিক রাখ‌তে কু‌মিল্লার সদর দ‌ক্ষি‌ণের চৌয়ারা ও সোয়াগাজী বাজা‌রে মোবাইল কোর্ট ও তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় মূল্য তা‌লিকা প্রদর্শন না করা, ক্রয়মূল্য বে‌শি দে‌খি‌য়ে মিথ্যা ঘোষণা দ্বারা গরম মসলার মূল্য বে‌শি রাখা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বি‌ক্রি ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে ১টি মাং‌সের দোকান ও চার‌টি মু‌দির দোকানসহ মোট ৫টি প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সং‌শ্লিষ্ট ধারায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ২৫,০০০ টাকা জ‌রিমানা করা হয়।

ads

এছাড়াও সদর দ‌ক্ষিণ উপ‌জেলার উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মিয়া মোহাম্মদ কেয়ামউ‌দ্দিন কর্তৃক ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অাই‌নে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রে এক‌টি প্র‌তিষ্ঠান‌কে ১,০০০ টাকা জ‌রিমানা করা হয়। আজ‌কের অ‌ভিযা‌নে এ সকল বাজা‌রে মাই‌কের মাধ্য‌মে দৃশ্যমান স্থা‌নে প‌ণ্যের মূল্য তা‌লিকা প্রদর্শন, কারসা‌জি ক‌রে প‌ণ্যের দাম বৃ‌দ্ধি না কর‌তে, পাইকা‌রি ক্র‌য়ের ভাউচার সংরক্ষণ ও শা‌রী‌রিক দূরত্ব বজায় রে‌খে পণ্য ক্রয়-‌বিক্র‌য়ের অনু‌রোধ করা হয়। প্র‌তি‌টি নিত্য-প্র‌য়োজনীয় প‌ণ্যের য‌থেষ্ট মজুদ ও সরবরাহ আ‌ছে ব‌লেও মাই‌কের মাধ্য‌মে ঘোষণা করা হয়। ফ‌লে আত‌ঙ্কিত হ‌য়ে ভোক্তা সাধারণ‌কে অতি‌রিক্ত পণ্য ক্রয় না কর‌তে ও ব্যবসায়ী‌দের‌কে কারসাজি ক‌রে প‌ণ্যের মূল্য বৃ‌দ্ধি না কর‌তে অনু‌রোধ করা হয়। অন্যথায় ক‌ঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে সতর্ক করা হয়। সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির প্র‌তি‌নি‌ধি, বাংলা‌দেশ সেনাবা‌হিনীর এক‌টি টিম ও জেলা পু‌লি‌শের এক‌টি টিম এ কা‌জে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এরকম অ‌ভিযান অব্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত