8907

মুরাদনগরে মরহুম মালেক মেম্বারের স্মরণে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর গ্রামের মরহুম আব্দুল মালেক মেম্বারের স্মরণে তার পরিবারের পক্ষ থেকে অসহায় দুইশত পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
করোনা ভাইরাসের কবলে বিশ্ব যখন স্তব্ধ, লকডাউনের কবলে সারাদেশ, মধ্যবিত্ত থেকে খেটে খাওয়া মানুষের
মাঝে বিরাজ করছে চরম আতংক, এ গৃহবন্দী অসহায় পরিবারের মাঝে মরহুমের সন্তানদের পক্ষ থেকে নেওয়া হয় এ মহৎ উদ্যোগ৷

মরহুমের বড় ছেলে রামচন্দ্রপুর উত্তর ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাদেক হোসেন বলেন এ করোনা ভাইরাস মহামারীর কারনে যতদিন অসহায় মানুষ গুলি গৃহবন্দী থাকবে ততদিন আমাদের এ ত্রান সহযোগীতা চলবে ইনশাআল্লাহ, এসময়ে উপস্থিত ছিলেন হাজী মনিরুল হক, আলমগীর হোসেন, মোঃ ওয়ালি উল্লাহ,মাওঃ ওমর ফারুক সিরাজী প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত