তিতাসের হাড়াইকান্দি গ্রামে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
তিতাস প্রতিনিধি: কুমিল্লা- ২-(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশ ক্রমে
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শে ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরের পরামর্শ অনুযায়ী
আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সী পরিবারের ব্যক্তি গত উদ্যোগে হাড়াইকান্দি গ্রামের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার,উপজেলা কুমিল্লা উওর জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নাসির উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা আব্দুল করিম মুন্সী, মোঃ ইব্রাহিম সরকার,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সী ও যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন শিকদার প্রমুখ।









