8803

সরকারি জায়গায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক: লোহাগাাড়ায় সরকারি খাস জায়গায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জায়গা উদ্ধার করা হয়। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরান থানা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী। জানা যায়, লোহাগাড়া উপজেলা সদর পুরাতন থানা গেইট এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত ০.০৭ একর বিএস দাগ ২২৬৪ সরকারি জায়াগা টিন দিয়ে দোকান নির্মাণ করে দখলের চেষ্টা চালায় স্থানীয় জানে আলম নামের এক ব্যক্তি।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী তাতে বাঁধা দেন এবং সরকারি ওই খাস জায়গার সীমানা চিহ্নিত করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন। এসময় তাদের তিনি বলেন, পুনরায় কেউ এসব সরকারি খাস জায়গা দখলের অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির চাকমা, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসেরসহকারী ভূমি কর্মকর্তা শরফুুদ্দিন, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ প্রমূখ।

ads
ad

পাঠকের মতামত