চৌদ্দগ্রাম বাতিসা ইউপি সাবেক চেয়ারম্যান মীর হোসেন আর নেই
চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১০নং বাতিসা ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান মীর হোসেন মীরু (৭০) অসুস্থ্যজনিত কারণে রোববার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। আজ সোমরাব (৪ মে) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের বসন্তপুর গ্রামে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ads











