তিতাসে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধনীতে এমপি মেরী
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের আকালিয়া গ্রামের শিকদার বাড়ীতে ৯টি ইউনিয়নের মাঝে ২ মে শনিবার বেলা ১১টার সময় কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী দুই হাজার পরিবারের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
তিতাস হোমনার এমপি সেলিমা আহমাদ মেরী’র নির্দেশে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শে হাজী মোহাম্মদ নাসির উদ্দিনের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের দুর্যোগ মুহূর্তে অসহায় গরীব ও আ’লীগ নেতা কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেন।
সারা বিশ্ব যখন করোনাভাইরাসের থাবায় নাকাল,মৃত্যুর মিছিলে হাজির হচ্ছে হাজারো মানুষ, আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এমন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিতাস উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাজী মোঃ নাসির উদ্দিন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূঁইয়া,কুমিল্লা উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর নবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. আলম সরকার, কার্যকরী সদস্য বাবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সিকদার, তিতাস উপজেলা যুবলীগ নেতা মোঃ আঃ করিম মুন্সী, মোঃ ইব্রাহিম সরকার, আতাউর রহমান শানু, মোঃ মোফাজ্জল হোসেন সুমন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সহ-সভাপতি আরিফুল ইসলাম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদার ও মোঃ মিজানুর রহমান প্রমুখ।









