চৌদ্দগ্রাম প্রতিনিধি || কুমিল্লার চৌদ্দগ্রামে বোরো ধান ঘরে তুলতে বর্তমান সরকারের ভর্তকি মূল্যে কৃষকদের মাঝে ২টি আধুনিক কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। ধান মাড়াইয়ের এই মেশিন লকডাওনে শ্রমীক সংকটে ঘন্টাখানেকের মধ্যে এবং অর্ধেক খরচে কৃষক তার এক একর জমির ধান কেটে নিতে পারবেন।
শুক্রবার সকালে উপজেলা প্রাঙ্গনে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন প্রধান অতিথি চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার,উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আবদুল্লাহ আল মামুন,শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদারসহ অন্যান্যরা।
ইতিমধ্যে চৌদ্দগ্রাম উপজেলায় বর্তমান সরকারের ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার, রিপার সহ বিভিন্ন কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। এই যন্ত্র দিয়ে স্বল্প খরচে ঘণ্টায় এক একর জমির ফসল মাড়াই করতে পারবে কৃষক।






