সদর প্রতিনিধি: করোনা ভাইরাস (Covid 19) প্রাদুর্ভাব মোকাবেলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দীন বাহার এমপি মহোদয়ের নির্দেশনায় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান পিয়াসের ব্যক্তিগত উদ্যোগে গরীব-দুঃখী মেহনতী মানুষের ঘরে ঘরে রাতের আঁধারে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকিব প্রতিবেদককে জানান, এর আগে ও প্রথম দফায় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস প্রায় ৭০০টি পরিবারকে খাদ্য সহায়তা করেন৷ তাছাড়া তিনি নিজে তার ফেইসবুক পেইজ থেকে স্ট্যাটাস দিয়েছেন কেউ যদি স্থানীয় ভাবে সাহায্য-সহোযোগিতা না পেয়ে থাকেন তাহলে তাকে জানানোর জন্য, তিনি অবশ্যই সাধ্য অনুযায়ী সহায়তা করবেন। এ ছাড়া ও লকডাউন হওয়ার কারনে সামর্থ্যবান কেউ যদি ঘর থেকে বের না হতে পারেন, তাদের কেও নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিবেন। তারপর থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে ফেইসবুকে মেসেজে, ফোন কলের মাধ্যমে সহায়তা চাইলে তিনি পরিচয় গোপন করে সহায়তার হাত বাড়িয়ে দেন। প্রায় দুইশত পরিবারকে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। পর্যায়ক্রমে এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।






