কুমিল্লার বুড়িচংয়ে মহসীন মেম্বারের উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ
বুড়িচং প্রতিনিধি: আব্দুল্লাহ আল মামুন ভূঁঞা-(নিজস্ব প্রতিনিধি):রাতের আধারে সামাজিক দূরত্ব মেনে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের বর্তমান মেম্বার মোঃমহসীন সরকার।
শুক্রবার(২৪ এপ্রিল) রাতে কুমিল্লা বুড়িচং উপজেলার ১নং রাজাপুর ইউনিয়নের দেড় শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলেন উপজেলার বারেশ্বর গ্রামের সনামধন্য মেম্বার মোঃমহসীন সরকার এর ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতায় নগত অর্থ সহ এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ads
নগত অর্থ ও উপহার সামগ্রী বিতরণ কালে বিতরণের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মোঃরাকিব, মোঃমাসুক মিয়া, মোঃজাকির।
ads










