কোভিড-১৯ মোকাবেলায় কাজ করে যাচ্ছে কাকোলি ফাউন্ডেশন
সদর প্রতিনিধি: কোভিড-১৯ মোকাবেলায় কুমিল্লায় কাজ করে যাচ্ছে কাকোলি ফাউন্ডেশন। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর কোহিনুর অাক্তার কাকোলির সমর্থকদের উদ্যোগে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। কুমিল্লা সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর জন সাধারনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কাকোলি ফাউন্ডেশন। ফাউন্ডেশনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সাবেক কাউন্সিলর কাকোলি।
তিনি জানান, ইতমধ্যে তিন ওয়ার্ডের মানুষের মাঝে ১ হাজার মাস্ক, ২ হাজার পিস সাবান, ৫টি হাত ধোয়ার বেসিন স্থাপন, জীবানু নাশক স্প্রে ছিটানো ও ত্রাণ বিতরন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এ কাযর্ক্রম অব্যাহত থাকবে। কুমিল্লাবাসীকে ঘরে থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখার আহবান জানাচ্ছি। কাকোলি ফাউন্ডেশনের এই কার্যক্রমকে স্বাগতম জানিয়েছে (৪, ৫ ও ৬)নং ওয়ার্ডবাসী৷









