সাবেক ইউপি সদস্য মোহন মিয়ার উদ্যেগে জগন্নাথপুরে ত্রাণ বিতরণ
কুমিল্লা সদর প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে শ্রমজীবী কাজ করতে না পারা অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে ত্রান বিতরণ করলেন কুমিল্লা আর্দশ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার মজিবুর রহমান মোহন।
জগন্নাথপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৬টি গ্রামে বর্তমান সময়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এমন ৩৫০টি পরিবারকে এক সাপ্তাহের বেশি খাদ্য সামগ্রী বিতরণ করলেন মানবসেবী প্রবীন সাবেক ইউপি সদস্য মোহন মিয়া।
ads
সাবেক মেম্বার মোহন মিয়ার ত্রাণ বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে-প্রচার বিমুখ মানবতাবাদী ইউপি সদস্য মোহন মিয়া তাহার ওয়ার্ডের ৩৫০টি পরিবারের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন।
ads









