মহানগর যুবলীগের উদ্যোগে থিরা পুকুরপাড়ে খাদ্যদ্রব্য বিতরণ
সদর প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মো: মাইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে করণা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে ১৩নং ওয়ার্ডের মানুষকে সুরক্ষিত রাখতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে বিকেল ৪ ঘটিকায় দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে খাদ্য দ্রব্য বিতরণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ৷
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল কালাম, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মনিরুজাম্মান, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাজান, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ জাকির উদ্দিন আহম্মেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আসাদুজাম্মান রাজু,১৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জাফর হোসেন, ১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা নিপু আহমেদ, রিয়াজ উদ্দিন অপু, পিয়াস মাহমুদ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।










