তিতাসের বীর মুক্তিযোদ্ধা জালাল মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের ইউসুফ পুর গ্রামের মৃতঃ আমজত আলী মন্ডল এর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল মাস্টার(সুরুজ) (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিঊন।
আজ দুপুর ২ ঘঠিকার সময় তিতাস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় নিহতের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃজাহিদ, এস আই মোঃমোস্তফা ও ওমর সহ পুলিশ সদস্য বৃন্দ।
গার্ড অব অনার শেষে নলচর ইউসুফ পুর ঈদগাহে মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃনজরুল ইসলাম,ওয়াড মেম্বার মোঃ রাসেল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোরশেদ বিডিয়ার, মোঃ জালাল খান, মোঃ তোতা মিয়া, মোঃ শহিদ সরকার প্রমুখ।
মরহুম বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মন্ডল তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে ১ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে বিভিন্ন রণাঙ্গনে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
কর্মজিবনে তিনি সুনামের সহিত পালন করেন এবং তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে অবসরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে এবং দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত ১৮ এপ্রিল ঢাকার কলেজ মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের ছেলে মোঃবকুল মন্ডল তার পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।











