করোনা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ পরিদর্শনে জেলা প্রশাসক ও সেনাবাহিনী
মাইনুল হক: বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্ধারণে বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় রোববার (১৯ এপ্রিল) নগরীর ধর্মপুরের কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রী কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও অধিনায়ক লে.কর্ণেল মাহাবুব আলম।
ads
এ সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সাথে আলোচনা করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর ও লে.কর্ণেল মাহাবুব আলম।
ads











