কুমিল্লায় অসহায়দের বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান এড. টুটুল
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করা কুমিল্লা আদর্শ সদর উপজেলার ১ হাজার শ্রমজীবী, কর্মহীন, খেটে খাওয়া নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল। সামাজিক দূরত্ব রক্ষায় জনসমাগম এড়াতে আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে ঘুরে তৃণমূলের জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতা-কর্মীদের নিকট এসব সামগ্রী তুলে দেন। এসময় আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম জহির, সাংবাদিক এম.এইচ মনির সঙ্গে ছিলেন।
উপজেলা চেয়ারম্যান এড. টুটুলের ব্যক্তিগত উদ্যেগে অসহায়দের মাঝে বিতরণ করা এসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু। তবে অনেক এলাকায় উপজেলা চেয়ারম্যানের এসব খাদ্যপণ্যের সাথে স্থানীয় উদ্যেগে আর্থিকভাবে স্বচ্ছন কর্মীরা মিলে আরো কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যুক্ত করে বিশেষ করে বর্তমানে অঘোষিত সরকারি লকডাউনে বেকার দিনাতিপাত করা শ্রমজীবী মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন দলীয় কর্মীরা।
করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে কুমিল্লা সদরের জনগণকে বাড়িতে অবস্থান করার আবস্থান জানিয়ে উপজেলা চেয়ারম্যান এড. টুটুল বলেন, সামপ্রতিক কালের প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশও করোনার সংক্রমণ থেকে বাঁচতে বর্তমানে পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সরকার। এ সরকারি ছুটিতে বাড়িতে অবস্থান করুন। দোকান, বাজার ও রাস্তায় ঘোরাঘুরি না করে সরকারি নির্দেশনা মেনে সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ও আমাদের প্রিয় অভিভাবক হাজী বাহার এমপি’র দিকনিদের্শনা অনুসারে আমরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকবো। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা হাজী বাহার এমপি ঘোষনা করেছেন ‘কুমিল্লার কোন মানুষ অভুক্ত থাকবে না’। আমরা সবায় মিলে নেতার এ নির্দেশনা বাস্তবায়ন করব।











